ফারজানা হকের ব্যাট থেকে আসা ২৮ রানই এ পর্যন্ত বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এরপর থেকে যাওয়া আসার মিছিলে পড়ে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিতে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের সম্ভাবনা এখন মৃতপ্রায়। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের স্কোরবোর্ডে এই প্রতিবেদন লেখার সময় ১৭ দশমিক ৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে উঠেছিল মাত্র ৬৭ রান।এরআগে, ভালো ‘শুরু’টাকে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি ফারজানা হক ও সানজিদা ইসলাম। দলীয় ২৪ রানে প্রথম উইকেট পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৩৮ রানে। ৪১ রানে তৃতীয়, সেই ৪১ রানেই চতুর্থ, ৫২ রানে পঞ্চম ও ৫৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বড় সংগ্রহের সম্ভাবনাকে কবর দিয়েছেন বাংলাদেশের টপ অর্ডাররাই। ফারজানার ২৮ রানের পর সানজিদা, রুমানা, লতা ও তাজিয়ার ব্যাট থেকে এসেছে যথাক্রমে, ৬, ৪, ১ ও ৩ রান। অধিনায়ক সালমা খাতুন ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছেন ব্যক্তিগত ১১ রান নিয়ে। গুয়াংজুতে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১। ফারজানা ও সানজিদার ২৪ রানের উদ্বোধনী জুটির পর ফিরে গেছেন এই দু’জনসহ লতা মণ্ডল। ফারজানার ব্যাট থেকে আসা ২৮ রানই বাংলাদেশকে নিয়ে এসেছে এই পর্যায়ে। বাকী দুই ব্যাটার সানজিদা ৬ রানে ও লতা ফিরে গেছেন ১ রানে। অধিনায়ক সালমা খাতুন এসে জুটি বেধেছেন রুমানা আহমেদের সঙ্গে। পাকিস্তানের পক্ষে সানা মির ও বিসমাহ মারুফ একটি করে উইকেট নিয়েছেন। সানজিদাকে রান আউট করেছেন বিসমাহ মারুফ।