সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্যসমাপ্ত এসএ গেমস কারাতেতে সোনা জেতা রাজধানীর ৭৯ নম্বর ওয়ার্ডের তিন ক্রীড়াবিদ মো. হোসেন খান, মো. হাসান খান ও মুন্নী খানমকে আজ গণসংবর্ধনা দেবে এলাকাবাসী। ওয়ার্ডের রূপলাল দাস লেন চৌরাস্তায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায়। প্রধান অতিথি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান খান ও বিশেষ অতিথি অভিনেতা এ টি এম শামসুজ্জামান।এদিকে কাল এসএ গেমসে ব্রোঞ্জজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড়দের সংবর্ধিত করল ফেডারেশন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, ফেডারেশন সভাপতি রুবাবাদ্দৌলা ও সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান।