সংযোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হেইন্সে মুগ্ধ সাকিব’ শিরোনামের প্রতিবেদনে কাল ডেসমন্ড হেইন্সকে রিচি রিচার্ডসনের ওপেনিং সঙ্গী লেখা হয়েছে। আদতে হেইন্সকে যদি কারও ওপেনিং সঙ্গী বলতে হয়ই, তো সেটা গর্ডন গ্রিনিজের।
সর্বকালের সেরা ওপেনিং জুটিগুলোর মধ্যেই থাকবে হেইন্স-গ্রিনিজ জুটির নাম। টেস্টে ১৪৮টি ইনিংস একসঙ্গে ওপেন করে এই জুটির রান ৬৪৮২, শতরানের জুটি ১৬টি। ওয়ানডেতে তাঁরা ওপেনিং জুটি বেঁধেছেন ১০২ বার।
জুটি হয়েছে হেইন্স-রিচি রিচার্ডসনেরও। তবে সেটা এতই নগণ্য সংখ্যকবার যে, একজনকে আরেকজনের ওপেনিং সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া যায় না। টেস্টে হেইন্স-রিচার্ডসন জুটি হয়েছে ৯ বার, ওয়ানডেতে ২৯ বার।—ক্রীড়া সম্পাদক