সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল খেলার পাতায় চেলসি-কুইন্স পার্ক রেঞ্জার্স ম্যাচসংক্রান্ত খবরের সঙ্গে ছাপা হওয়া ছবির ক্যাপশনে লেখা হয়েছে টেরির সঙ্গে অ্যান্টন ফার্ডিনান্ড মাঠে নামছেন। আসলে, টেরির পাশে ছিলেন কিউপিআরের অধিনায়ক জোয়ি বার্টন। এই ভুলের জন্য আমরা দুঃখিত। বাফুফে থেকে সরবরাহ করা খবরে ভুল থাকায় গত ২৪ জানুয়ারি জাতীয় স্কুল ফুটবলের খবরে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় লোহাগড়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে বলে ছাপা হয়েছে। আসলে, ফাইনালে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়। —ক্রীড়া সম্পাদক