সংশোধনীর আলোচনা মুলতবি সভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ ক্রিকেটের প্রভাব পড়েছে বোর্ড সভায়। ওয়েকার বিচ ক্রিকেট উপলক্ষে অনেক পরিচালকই কক্সবাজারে থাকায় কাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত ছিলেন মাত্র ১১ জন পরিচালক। তাতে সভার ‘কোরাম’ পূর্ণ হলেও আলোচনা হয়নি গঠনতন্ত্রের বহুল আলোচিত প্রস্তাবিত সংশোধনী নিয়ে। সভা শেষে জানানো হয়েছে, পরবর্তী মুলতবি সভায় এ নিয়ে আলোচনা হবে।সংশোধনী প্রস্তাব ছাড়া কালকের সভার আলোচ্যসূচিতে খুব গুরুত্বপূর্ণ কিছু ছিল না। টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয় দল নির্বাচকদের চুক্তির মেয়াদ ২০১১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত অনুমোদন করা হয়েছে। বিসিবির সব কোচ এবং আম্পায়ারদের চুক্তিও বাড়ানো হয়েছে একই মেয়াদ পর্যন্ত। এ ছাড়া ২০১১ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নগর-সৌন্দর্য বর্ধন এবং সারা দেশে প্রচারণামূলক কার্যক্রম চালানোর প্রস্তাবও অনুমোদিত হয়েছে কালকের বোর্ড সভায়। বিশ্বকাপের ঠিক ১০০ দিন আগে অর্থাৎ আগামী ১০ নভেম্বর মধ্যরাত থেকে শুরু হবে বিশ্বকাপের কাউন্টডাউন।