সংসার ভাঙছে জয়সুরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপরিবারে জয়সুরিয়া। এই সুখের সংসারেই ভাঙন ধরেছে। ফাইল ছবি
সপরিবারে জয়সুরিয়া। এই সুখের সংসারেই ভাঙন ধরেছে। ফাইল ছবি

ঘর ভাঙতে যাচ্ছে সনাত্ জয়সুরিয়ার। ব্যাট হাতে বোলারদের শাসন করতেন তিনি। ব্যাটের ঝড়ে লন্ডভন্ড করে দিতেন প্রতিপক্ষের শক্তি, সামর্থ্য, সবকিছু। সেই জয়সুরিয়ার ঘরই এখন এলোমেলো হয়ে যেতে বসেছে। শ্রীলঙ্কার সাবেক তারকার বিরুদ্ধে কলম্বোর একটি আদালতে তালাক চেয়ে আবেদন করেছেন তাঁর স্ত্রী সান্দ্রা জয়সুরিয়া। তবে ঠিক কী কারণে সান্দ্রা সনােক ছেড়ে চলে যেতে চান, সেটা অবশ্য জানা যায়নি। বিবাহিত জীবনে তাঁরা তিন সন্তানের জনক-জননী।
জয়সুরিয়া বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এই পরিচয়ের বাইরে রাজনীতিতেও দোর্দণ্ড প্রতাপে বিচরণ করে যাচ্ছেন। বর্তমানে তিনি শ্রীলঙ্কা সরকারের একজন উপমন্ত্রী এবং সরকারি দলের সাংসদ। লঙ্কান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের অনুগত ও আশীর্বাদপুষ্ট হিসেবেও পরিচিত। সূত্র: পিটিআই।