সংসারের টান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স সবে ২৩। বিস্তীর্ণ এক ক্যারিয়ার পড়ে আছে সামনে। চাইলে সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকি গ্র্যান্ড স্লাম স্বপ্ন পূরণের জন্য অনেকটা সময়ই পাবেন। কিন্তু গ্র্যান্ড স্লাম নয়, ডেনিশ মেয়ের কাছে এখন অগ্রাধিকার পাচ্ছে সংসার ধর্ম। প্রেমিক আইরিশ গলফার ররি ম্যাকইলরয়কে নিয়ে নতুন সংসার শুরু করতে টেনিস ছেড়ে দিতেও তৈরি তিনি! দীর্ঘদিন প্রেম করার পর সাবেক এক নম্বর ম্যাকইলরয় প্রেমিকার হাতে আংটিও পরিয়েছেন। এখন শুধু বিয়ের সানাই বাজার অপেক্ষা। সে জন্য ওজনিয়াকির তর সইছে না। নিজেই বলেছেন টেনিস ছাড়তে প্রস্তুত। জানিয়েছেন সংসারজীবনে পূর্ণতা পেতে শিগগিরই চান মা হতেও। ওয়েবসাইট।