সংয়ের স্বপ্নপূরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার জার্সি গায়ে চড়িয়ে অ্যালেক্স সং দাবি করছেন আর্সেনাল ছাড়ার ইচ্ছা তাঁর কস্মিনকালেও ছিল না। তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে গড়িমসি করাতেই আর্সেনালে মন টিকছিল না ক্যামেরুনিয়ান মিডফিল্ডারের। এমন সময় বার্সার পাঁচ বছরের লোভনীয় চুক্তির প্রস্তাব পেয়ে তা ফেলতে পারেননি। বার্সায় নিয়মিত সুযোগ পাবেন না, এটা মেনেই নিয়েছেন। এ নিয়ে অনেকে তাঁকে বিদ্রূপও করছে। তবে এই বিদ্রূপের একটা মোক্ষম জবাবও আছে ২৪ বছর বয়সী ফুটবলারের কাছে, ‘আমি হয়তো থাকতাম। কিন্তু যখন বার্সেলোনার ট্রেন আপনার সামনে আসে, জীবনে সেটা একবারই আসে। আপনি কি চাইবেন সেটা মিস করতে?’ ওয়েবসাইট।