প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবিয়া করিয়ো কাজ, করিয়া ভাবিও না। কলিন্স ইনজেরা উদ্যাপনের আতিশয্যে এমন একটা কাজ করে ফেলেছেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে তুমুল হাসাহাসি। কেনিয়ার এই রাগবি খেলোয়াড় লন্ডনে রাগবি ওয়ার্ল্ড সিরিজের একটা ম্যাচে খেলছিলেন। দারুণ একটা পয়েন্ট এনে দেওয়ার পর ইনজেরা করলেন এক কাণ্ড! মোজার ভেতর লুকিয়ে রাখা মার্কার বের করে সই দিলেন রাগবি বলে। এখানেই শেষ হলো হতো, এরপর ইনজেরা গিয়ে সই করে বসেন সামনে থাকা টিভি ক্যামেরার লেন্সে। ভেবেছিলেন, টেনিসে তো এমন সব সময় হয়, রাগবিতেও করলে কেমন হয়। ইনজেরা জানতেন না টেনিস খেলোয়াড়েরা সই করার আগে লেন্সের ওপর একটা আলাদা প্রলেপ দেওয়া হয়। কিন্তু তাঁর মার্কারের কালি অমোচনীয়, ওই লেন্সের ওপর কোনো প্রলেপও নেই। ৬০ হাজার পাউন্ডের ওই লেন্স তাই নষ্টই হয়ে গেছে! টিভি কোম্পানিকে ইনজেরা ক্ষতিপূরণ দিয়েছেন কি না জানা যায়নি। মিরর।