সকারকে জয়ের মুখ দেখালেন চার্লস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলের পর ফেনী সকারের নাইজেরিয়ান স্ট্রাইকার চুকা চার্লস হয়ে গেলেন জিমন্যাস্ট! তাঁর জোড়া গোলেই গতকাল বিজেএমসির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে ফেনী সকার, শামসুল হক
নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলের পর ফেনী সকারের নাইজেরিয়ান স্ট্রাইকার চুকা চার্লস হয়ে গেলেন জিমন্যাস্ট! তাঁর জোড়া গোলেই গতকাল বিজেএমসির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে ফেনী সকার, শামসুল হক

স্বাধীনতা কাপের ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিল ফেনী সকার। সেই চমক লিগে থাকে কি না, তা নিয়ে অনেকেরই ব্যাপক কৌতূহল। লিগের প্রথম পর্বের ৯ ম্যাচে জয়ের মুখ দেখেনি সকার। ফেডারেশন কাপের সাফল্যের ঢেউ লিগের দ্বিতীয় পর্বে জয়ের আনন্দে ভাসাল সকারকে। জয়টি নাটকীয়, বিজেএমসির বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ২-১ গোলে।

দলকে স্বাধীনতা কাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল তিন গাম্বিয়ান খেলোয়াড়ের। তবে কাল তাঁদের কেউ নন, নায়ক নাইজেরিয়ান স্ট্রাইকার চুকা চার্লস। করেছেন জোড়া গোল। প্রথম পর্বে মোহামেডানে খেললেও কোনো গোল পাননি চার্লস। সকারের জার্সি গায়ে লিগে অভিষেক ম্যাচেই নায়ক!

২১ মিনিটে ডিফেন্ডার সাইফের ২৫ গজি জোরালো শটে এগিয়ে যায় বিজেএমসি। ৫৮ মিনিটে বুদ্ধিদীপ্ত শটে ১-১ করেন চার্লস। ৮৮ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যান্ডিংয়ের পাস থেকে প্লেসিংয়ে।

  লিগে প্রথম জয়ের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত সকারের কোচ ওমর সিসে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৭, পয়েন্ট তালিকায় তলানিতে থেকে দুই ধাপ এগিয়ে উঠে এসেছে আটে।

মোহামেডান-মুক্তিযোদ্ধা

(বিকেল ৫-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।