সঠিক সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমায় যেমন দেখা যায়, তাঁদের প্রেমকাহিনি বাস্তবে ছিল তেমনি। ভিন্ন দেশ, ভিন্ন বিচরণক্ষেত্র—তবে কোনো কিছুই দুজনের প্রেম পরিণয়ে গড়াতে বাধা হতে পারেনি। রুপালি পর্দার ‘বীর-জারার’ মতো বাস্তবের ‘বীর-জারা’ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। শোয়েবকে বিয়ে করার জন্য এখনো সমালোচিত হতে হয় সানিয়াকে। প্রশ্নের মুখোমুখি হতে হয় সংসারটা টিকছে তো? শোয়েবকে বিয়ের সিদ্ধান্তটা কঠিন ছিল কিন্তু সানিয়ার উপলব্ধি, সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে সানিয়া বলছেন, ‘বিয়ের ছয় মাস পর আমি টেনিসই ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু শোয়েবই আমাকে বুঝিয়েছে কিছুতেই টেনিস ছাড়া উচিত হবে না আমার।’ আরও একটা জটিল পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। চোট এড়াতে টেনিসের একক ছেড়ে দ্বৈতে খেলছেন। ফলও পেয়েছেন —হিঙ্গিসের সঙ্গে তিনিই এখন দ্বৈতের এক নম্বর জুটি। ইয়াহু নিউজ।