সঠিক সিদ্ধান্তই নিয়েছেন আকরাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ক্রিকেটার ও নির্বাচকদল গঠন নির্বাচকদের দায়িত্ব। সেই দল বোর্ড গ্রহণ না করলে প্রথম দিনেই পদত্যাগ করা উচিত। নাঈমুর রহমানের পর আকরাম খানও সেই উদাহরণ সৃষ্টি করলেন। পদত্যাগ করে আকরাম ঠিক কাজই করেছেন।কাউকে নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়ার পর বোর্ডের যদি কোনো কারণে মনে হয় তিনি দায়িত্বটা পালন করতে পারছেন না, তাঁকে সরিয়ে দেবে। কিন্তু নির্বাচনে হস্তক্ষেপের কোনো অধিকারই তাঁদের নেই।আকরাম খান জাতীয় দলের সাবেক অধিনায়ক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট ব্যক্তিত্ব। প্রধান নির্বাচক বানিয়ে তাঁর কাজে হস্তক্ষেপ করা মানে তাঁকে অপমানিত করা। সেই অপমান আকরাম কেন মেনে নেবেন? কাজের স্বাধীনতা না থাকলে কাজ করবেন কেন? সঠিক এবং একই সঙ্গে সাহসী সিদ্ধান্তই নিয়েছেন আকরাম।