সড়ক দুর্ঘটনায় আহত তানভীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিটল টাটা প্রথম জাতীয় লিগের সেরা খেলোয়াড় ছিলেন। তারপর অনেক দিনই খেলেছেন। গায়ে জড়িয়েছেন জাতীয় দলের জার্সিও। সেই তানভীর চৌধুরীকে সাম্প্রতিক সময়ে ফুটবল মাঠে আর দেখা যাচ্ছিল না। তবে কাল তিনি খবর হলেন দুর্ভাগ্যের শিকার হয়ে। নাটোর থেকে ঢাকা আসার পথে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এই উইঙ্গার। বুক, মাথায় বড় ধরনের চোট পাওয়া তানভীরকে প্রথমে রাজশাহী মেডিকেল, তারপর ঢাকা মেডিকেল ঘুরে রাতে নেওয়া হয়েছে স্কয়ার হাসপাতালে। সতীর্থ ফুটবলাররা তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।