সতর্ক করার আগে কারণ দর্শাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানের সমর্থকদের হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয়েছিল বাংলাদেশ লিগের রেফারি মিজানুর রহমানকে। ঢাকা মোহামেডান-চট্টগ্রাম মোহামেডানের ম্যাচ শেষে গত শনিবার সন্ধ্যায় বাফুফে ভবনের সামনে হামলার শিকার হন তিনি। ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি রেফারিকে লাঞ্ছনার দায়ে মোহামেডানের দুই সমর্থক খোকন ও সেলিমকে স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করেছে।ঢাকা মোহামেডানকে কেন সতর্ক করা হবে না, সেটা লিখিতভাবে জানাতে হবে বাফুফেকে। জরিমানা নয়, স্রেফ সতর্ক করার জন্যই মোহামেডানের কাছ থেকে ব্যাখ্যা নিতে হবে! সেদিন মাঠে যা ঘটেছে, এর জন্য মোহামেডানকে অন্তত সতর্ক করা বাফুফের অত্যাবশ্যকীয় কর্তব্যই মনে করেন মাঠে উপস্থিত সবাই। অথচ সতর্ক করা দূরে থাক, সামান্য একটা সতর্কবার্তার আগে মোহামেডানের কাছে কারণ দর্শাও ব্যাখ্যা চাওয়া হাস্যকরই!