সতর্ক ফন পার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে আসা হল্যান্ডের। তাতে কী? নকআউট পর্বে একটা ভুলই বাজিয়ে দিতে পারে বিদায়ঘণ্টা। আজ রাতে তাই মেক্সিকোর বিপক্ষে ভুলের সুযোগ নেই বলছেন হল্যান্ড অধিনায়ক রবিন ফন পার্সি। তাঁর কথা, ‘এই ম্যাচে ভুল করলেই বিদায়। নিজেদের ভুল আরও কমিয়ে প্রতিপক্ষের ভুলগুলো কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
প্রথম ম্যাচে স্পেনকে গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা ছিল ফন পার্সির। ২ গোল করেছেন সে ম্যাচে। অস্ট্রেিলয়া ম্যাচে ১ গোল। গ্রুপের তৃতীয় ম্যাচটা দুই হলুদ কার্ডের কারণে খেলতে পারেননি। তাই আজ নকআউটের শুরুতে একটু বেশিই তেতে আছেন এই স্ট্রাইকার, ‘মেক্সিকো নিজেদের পরিচিত পরিবেশে খেলবে। তাই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে মাঠে।’
মেক্সিকোর ক্ষমতা ভালোই জানা আছে তাঁর, ‘এটি নকআউট পর্ব। ওরা (মেক্সিকো) খুব ভালো খেলেছে এবং গ্রুপপর্বে অপরাজিত ছিল।’ ব্রাজিলের বিপক্ষে মেক্সিকোর গোলশূন্য ড্রয়ের কথাও ভুলে যাননি, ‘স্বাগতিকেরাও ওদের বিপক্ষে গোল করতে পারেনি। এটা মেক্সিকোর সামর্থে৵রই পরিচয়।’ এখন পর্যন্ত নিজ দলের খেলায়ও খুুশি ডাচ তারকা, ‘প্রথম রাউন্ডে দলের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি। গ্রুপের সবাইকে আমরা হারিয়েছি। স্পেনের মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যে গ্রুপে ছিল, সেই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা বিশাল প্রাপ্তি।’ টাইমস অব ইন্ডিয়া।