সতসোবেকে নিয়ে শঙ্কা নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভয় কেটে গেছে দক্ষিণ আফ্রিকার। দলের পক্ষ থেকে কাল জানিয়ে দেওয়া হলো লনওয়াবো সতসোবে সুস্থ, বিশ্বকাপ খেলতে পারবেন। দলের চিকিৎসক মোহাম্মেদ মোসাজিও জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে গা গরম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবে সে।’ গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামের অনুশীলন সেশনে ফিটনেস পরীক্ষায় পাসও করেছেন তিনি। কোনো সমস্যা ছাড়াই বোলিং-ব্যাটিং করেছেন। গত শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুতে চোট পাওয়ায় সতসোবের বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা জাগে। ১৯ ম্যাচে ৩৪ উইকেট। ছোট্ট এই তথ্যেই সতসোবের দুর্দান্ত ফর্মে থাকার প্রমাণ। ১৩ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে দলকে ওয়ানডে সিরিজ জেতাতে রেখেছেন বড় ভূমিকা। অধিনায়কের বড় ভরসা হয়ে এসেছেন বিশ্বকাপে। ওয়েবসাইট।