সতীর্থদের শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায়দরাবাদে যখন খেলতে নামব, একটা গভীর শূন্যতা বোধ করব। এই শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। আমি যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে অন্যতম সেরা খেলোয়াড়। ভারতীয় ক্রিকেটেরও। আমার প্রিয় বন্ধু, ভিভিএস লক্ষ্মণ...আর আমার পাশে নেই। শচীন টেন্ডুলকারগোটা দল তোমাকে মিস করবে। আমার দেখা অন্যতম সেরা মানুষ। মাঠে ওর সঙ্গে ব্যাটিং এবং ফিল্ডিং করতে গিয়ে যখনই অনেকটা সময় কাটিয়েছি, অবধারিতভাবে দল নিয়ে কথা হয়েছে। যখনই কেক কাটব, ওকে মিস করব। মহেন্দ্র সিং ধোনিবিশ্বের সবচেয়ে সুন্দর কবজি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না। ভিভিএস আর ওর পরিবারের প্রতি শুভেচ্ছা রইল। রাহুল দ্রাবিড়যাদের সঙ্গে আমি খেলেছি, তাদের মধ্যে মানুষ হিসেবে লক্ষ্মণ অন্যতম সেরা। যত দিন দলে খেলেছে, দলের অন্যতম স্তম্ভ হিসেবেই বিবেচিত হয়েছে। তার ক্রিকেট-মেধা ভাষায় বর্ণনা করা কঠিন। বীরেন্দর শেবাগ