সতীর্থের রাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগায় প্রথম দুই ম্যাচেই পয়েন্ট খুইয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচেও ড্র করার পর আঁতোয়ান গ্রিজমান নিজের শঙ্কা থেকে বলেছিলেন, এভাবে খেললে অবনমনে পড়তে পারে দল। ভালোর জন্যই কথাটি বলেছিলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। কিন্তু এটি বলে উল্টো বিপাকে পড়েছেন। গ্রিজমানের মুখে এমন কথা শুনে খেপেছেন সতীর্থ সল নিগেজ, ‘কিছু বলার আগে গ্রিজমানের একটু চিন্তাভাবনা করা উচিত। কোথায় আছো এবং কোন দলে খেলো সেটা ভাবা উচিত।’ অথচ গত মৌসুমে এই গ্রিজমানে চড়েই দুটি শিরোপা প্রায় জিতে গিয়েছিল অ্যাটলেটিকো। এ কারণেই হয়তো সলের সুরটা পরে নরম হয়েছে, ‘ম্যাচের শেষে গরম ও ক্লান্তিতে অনেক কিছুই মাথায় আসতে পারে, কিন্তু তুমি ওসব বলতে পারো না।’ গোল।