অপরাধ তো করেছেনই, সেটিকে ধামাচাপা দিতে ব্যবহার করেছেন বান্ধবীকে। কিন্তু শেষ রক্ষা হলো না ডোপিংয়ের জন্য আজীবন নিষিদ্ধ সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের। ২৮ ডিসেম্বর রাতে কলোরাডোর অ্যাসপেনে ড্রাইভ করার সময় পার্ক গড়া দুটি গাড়িকে ধাক্কা দিয়েছিলেন। সংবাদমাধ্যমের শিরোনাম থেকে দূরে থাকার জন্য দুর্ঘটনার দায় নিতে অনুরোধ করেছিলেন বান্ধবী আনা হানসেনকে। পুলিশের কাছে হানসেন স্বীকারোক্তি দিয়েছিলেন, আর্মস্ট্রং মদ্যপান করায় তিনিই গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু সত্যটা পরে প্রকাশ হয়ে পড়ে। শেষমেশ শিরোনামে তো আসতে হলোই, দুর্ঘটনার পর পুলিশের কাছে রিপোর্ট না-করা এবং বেশি গতিতে গাড়ি চালানোর জন্য মামলারও মুখোমুখি হতে হচ্ছে আর্মস্ট্রংকে। যার শাস্তি ৯০ দিনের জেলের পাশাপাশি ৩০০ ডলার পর্যন্ত জরিমানা। পাপ কখনো চাপা থাকে না—আর্মস্ট্রংয়ের চেয়ে এটা আর কে ভালো বুঝবে! এএফপি।