সত্যিই অসুস্থ ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বলেই ওয়াকার ইউনুসের কথা অনেকেই বিশ্বাস করেননি। স্বাস্থ্যগত ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন পাকিস্তান কোচ। কিন্তু এর মাঝে অন্য কিছুর গন্ধ পেয়েছিলেন সাবেক ক্রিকেটারদের অনেকেই। এখন জানা যাচ্ছে সত্যিই অসুস্থ ওয়াকার। চিকি ৎ সা শেষে পাঁচ মাস পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হবে তাঁকে। পিসিবিকে নাকি এটাও জানিয়েছেন, শতভাগ সুস্থ হওয়ার পর আবার কোচের দায়িত্ব নিতে রাজি আছেন!রোগটা কী, নিশ্চিত হওয়া যায়নি। তবে সমস্যা যকৃতের। ওয়াকারের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, চিকি ৎ সা ও পুনর্বাসন হবে অস্ট্রেলিয়াতেই। ওয়েবসাইট।