সত্যিকারের গ্রেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাত কি সব সময়ই দিনের পূর্বাভাস দেয়? স্যার জ্যাক হবসের বেলায় অন্তত দেয়নি। ১০৫ বছর আগে ঠিক আজকের দিনটিতেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হবসের, সারের হয়ে ওপেন করতে নেমে করেছিলেন মাত্র ১৮। দ্বিতীয় ইনিংসেই করেছিলেন ৮৮, সেই শুরু। সেদিনের ২৩ বছরের হবস সারের হয়েই খেলে গেছেন ১৯৩৪ সাল পর্যন্ত। ২৯ বছরের ক্যারিয়ারে এমন দুটি রেকর্ড তাঁর আছে, যাকে বলা যায় ডন ব্র্যাডম্যানের টেস্ট গড়ের মতোই অবিনশ্বর। ৬১৭৬০, প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রানের এই রেকর্ডের ধারে-কাছে যাওয়ার চিন্তাও করতে পারবেন না এ যুগের কেউ। সেঞ্চুরি ১৯৯টি, দুইয়ে থাকা এলিয়াস হেনড্রিনের চেয়ে বেশি ২৯টি। ৮৩৪ ম্যাচ খেলেও অবশ্য সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে আছেন চারে। ১১১০ ম্যাচ খেলে রেকর্ডটি উইলফ্রেড রোডসের। টেস্টেও হবসের গড় ৫৬.৯৪, পেয়ে গেলেন তো সত্যিকারের গ্রেট ক্রিকেটারের প্রতিচ্ছবি!