সদ্যোজাত পুত্রের ছবি প্রকাশ করলেন ক্যাসিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানের সঙ্গে ক্যাসিয়াস।
সন্তানের সঙ্গে ক্যাসিয়াস।

কদিন আগেই জানা গিয়েছিল বাবা হয়েছেন ক্যাসিয়াস। বসুধায় পুত্রের আগমনে যারপরনাই আপ্লুত রিয়াল মাদ্রিদের গোলরক্ষক। স্বাভাবিকভাবেই ক্যাসিয়াসপুত্রকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর ভক্ত-সমর্থকেরা। বিশ্বকাপজয়ী স্পেন অধিনায়ক নিরাশ করেননি। দ্রুতই ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশ করেছেন নবজাতকের ছবি।

যে হাত দুটো দিয়ে স্পেন কিংবা রিয়ালের গোলপোস্ট সামলান, সেই হাতেই পরম মমতায় তুলে নিয়েছেন সন্তানকে। বিমুগ্ধ নয়নে পুত্রের দিকে চেয়ে রয়েছেন পিতা। কী অপার্থিব দৃশ্য! ক্যাসিয়াস বলছেন, ‘এটিই আমার সেরা উপহার।’

নিজের ওয়েবসাইটে লিখেছেন, ‘কে ভেবেছিল, বড় দিনের বড় উপহারটি আসবে ৩২ বছর বয়সে! আমার ভুবনে তোমাকে স্বাগত, মার্টিন!’ বোঝাই যাচ্ছে, ক্যাসিয়াস ছেলের নাম রেখেছেন মার্টিন। আর মার্টিনের মাকে তো চেনার কথা। ক্যাসিয়াসের দীর্ঘদিনের সঙ্গিনী টিভি প্রতিবেদক সারা কারবোনেরো। ওয়েবসাইট।