সনি নর্দেকে কিনে নিল শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার বাংলাদেশে খেলতে এসেই শেখ রাসেলের জার্সি গায়ে আলো ছড়িয়েছেন এবারের মৌসুমে। আগামী মৌসুমে হয়তো নিজেকে ছাড়িয়ে যেতে চাইবেন সনি নর্দে। ‘বাংলাদেশে আর খেলব না’, ‘ইংল্যান্ডে দ্বিতীয় বিভাগের একটা দলে ট্রায়াল দিতে যাব’ ইত্যাদি বললেও হাইতিয়ান প্লে মেকার শেষ পর্যন্ত বাংলাদেশেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে শেখ রাসেল নয়, আগামী মৌসুমে তাঁকে দেখা যাবে শেখ জামালে।

গোটা মৌসুমের জন্য ৭০ হাজার ডলারে সনিকে কিনে নিয়েছে জামাল। কাল দুই পক্ষে কঠোর পোপনীয়তায় হয়ে গেছে চুক্তিও। বাংলাদেশের ফুটবলে আর্থিক দিক থেকে একটা একটা রেকর্ড চুক্তিই। একই সঙ্গে এদিন নাইজেরিয়ান কোচ জোসেফ আপুসির সঙ্গে নতুন চুক্তিও করেছে শেখ জামাল।