সনের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা সন হিউং-মিন! কোথায় নিজের স্মরণীয় রাতটা দলের সঙ্গে উদযাপন করবেন, উল্টো কিনা ভোগান্তি গেল দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ডের। রাশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই গোল করে দলকে এগিয়ে দেন, শেষ পর্যন্ত ১-১ ম্যাচে মূল্যবান একটা পয়েন্ট নিয়ে বিশ্বকাপে ভালো শুরুই করল কোরিয়া। ম্যাচসেরার পুরস্কার নিয়ে দলের সঙ্গে যখন হোটেলে ফিরবেন হিউং, তখনই বিধি বাম। ডোপপরীক্ষার নমুনা দেওয়ার জন্য ডাক পড়ল বেয়ার লেবারকুসেনের এই তারকারই। সেখানে অহেতুক দেরি হওয়ার ফাঁকে টিম বাস গেল চলে! সন পরে অনেক কষ্টে ট্যাক্সি জোগাড় করে ফিরলেন হোটেলে! এএফপি।