সন্তানহারা ফয়সাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটা কখনো ভুলতে পারবেন না ওয়ালি ফয়সাল। গত সোমবার ফেডারেশন কাপে মোহামেডানের বিপক্ষে আবাহনীর প্রথম গোলদাতা ব্রাজিলিয়ান কাস্ত্রোর গোল উদ্যাপনের সঙ্গী হয়েছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ওই দিনই ভূমিষ্ঠ হওয়া নিজের প্রথম শিশুসন্তানকে স্বাগত জানিয়েছেন বেবোতোর সেই হাত দুলিয়ে নবাগত শিশুর আগমন উদ্যাপনের মতো। নিজের এই আনন্দের খবর আবাহনী ডিফেন্ডার মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে জানিয়েছিলেন ফুটবল অঙ্গনের অনেককেই।
সেই ওয়ালিকে কাল কাঁদতে হলো। তাঁকে কাঁদিয়ে চলে গেল পুত্রসন্তানটি। জন্ডিসে আক্রান্ত হয়ে কাল মারা গেছে সে। এই শোক সামলাতে ওয়ালিকে সান্ত্বনা দিয়ে শোকবার্তা দিয়েছে আবাহনী।