সন্তানের প্রতীক্ষায় আমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনাগত একটি শিশু। সে যেমন পৃথিবীতে আনন্দবার্তা নিয়ে আসছে, আবার ছড়িয়ে দিচ্ছে দুশ্চিন্তাও। দুশ্চিন্তা দক্ষিণ আফ্রিকা দলের।
কে সে? দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলার অনাগত সন্তান। যার জন্মের প্রতীক্ষায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ ছেড়ে দুবাই থেকে দক্ষিণ আফ্রিকা উড়াল দিয়েছেন হবু বাবা। এ সপ্তাহের যেকোনো সময় পৃথিবীতে আসবে তাঁর সন্তান। এদিকে বুধবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে দলের সেরা ব্যাটসম্যান ফিরবেন কি না, এ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা দল। প্রথম টেস্টে আমলার সেঞ্চুরির পরও পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল গ্রায়েম স্মিথের দল। দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ঘুরে দাঁড়াতে হলে আমলাকে যে লাগবেই। সন্তানের প্রতীক্ষায় আমলা, আমলার প্রতীক্ষায় দক্ষিণ আফ্রিকা! এএফপি।