সন্ত্রাসের বলি আরেক ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৪ বিশ্বকাপ শেষে দেশে ফিরে ড্রাগ-মাফিয়াদের বুলেটে প্রাণ দিতে হয়েছিল কলম্বিয়ার ফুটবলার আন্দ্রে এসকোবারকে। আত্মঘাতী গোল করে এসকোবার জাতীয় দলের হারের কারণ হয়েছিলেন, ক্ষুব্ধ সমর্থকেরা এটি মেনে নিতে পারেনি। প্রচার ছিল এমনটাই। কিন্তু পরে আবিষ্কৃত হলো ড্রাগ-মাফিয়াদের সংশ্লিষ্টতা। দক্ষিণ ও মধ্য আমেরিকায় এই ড্রাগ-সন্ত্রাসীরা কেড়ে নিচ্ছে ক্রীড়া তারকাদের জীবন।সন্ত্রাসের কালো থাবায় ক্রীড়া তারকাদের জীবনপাতের ঘটনার শেষ কোথায়? আরেকবার ফুটবলারের রক্তে রক্তাক্ত হলো রাজপথ। গত পরশু সন্ত্রাসীদের বুলেট কেড়ে নিল মেক্সিকোর সাবেক বিশ্বকাপ ফুটবলার ইগনাসিও ফ্লোরেস ওকারাঞ্জার প্রাণ। পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণে যাওয়ার সময় মেক্সিকোর মোরেলস রাজ্যে কিউয়েরনাভাকা শহরের কাছে ফ্লোরেসদের গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা এই হামলা চালায়।গাড়িটিতে অন্তত এক ডজন গুলি ছোড়া হয়। ফ্লোরেস ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ছাড়া আহত হয়েছেন তাঁর দুই ভাই। এবং ছোট্ট এক শিশুর স্নায়ুবৈকল্য দেখা দিয়েছে। পাঁচ বছর আগে দেশটির রাষ্ট্রপতি ফেলিপে কালদেরন ড্রাগের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণার পর এ নিয়ে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে ৩৪ হাজারেরও বেশি মানুষ।ঠিক কী কারণে এই হামলা, তা জানা যায়নি। ফ্লোরেস মেক্সিকো জাতীয় দলের হয়ে অংশ নেন ১৯৭৮ আর্জেন্টিনা বিশ্বকাপে। ৫৮ বছর বয়সী ডিফেন্ডার ক্লাব ক্রুজ আজুলকে লিগ জেতান পাঁচবার। তাঁর ভাই ক্রুজ লুইস ফ্লোরেসও খেলেছেন মেক্সিকোর হয়ে। এএফপি, রয়টার্স।