সন্দেহ থেকেই দল বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যদি জানানো হয়, পুরো দলের কেউই খেলতে পারবেন না বিশ্বকাপে, তখন কেমন লাগে! রাশিয়ার অনূর্ধ্ব-১৮ আইস হকি দলটাকে এই বিড়ম্বনাতেই পড়তে হয়েছে। যুক্তরাষ্ট্রে ১৪ এপ্রিল থেকে অনূর্ধ্ব-১৮ বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হবে। অথচ ঠিক এক সপ্তাহ আগে জানানো হলো রাশিয়া অনূর্ধ্ব-১৮ দল নয়, বদলে টুর্নামেন্টে পাঠানো হবে অনূর্ধ্ব-১৭ দল। কারণ? মেলডোনিয়াম! কদিন আগে এই নিষিদ্ধ ওষুধ নেওয়ার কারণে ১ জানুয়ারিতে নিষিদ্ধ হন মারিয়া শারাপোভা। এর আগ পর্যন্ত অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়েরাও এটা ব্যবহার করেছেন। রয়টার্স।