সপ্তদশশতকেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির জন্ম কত সালে? অনেকেরই জানা উত্তরটা। না জানলে গুগল করুন, উত্তর পাবেন—১৯৮৭ সালের ২৪ জুন। তথ্যটা তো সঠিকই, না? তাহলে আমস্টারডামে একবার ঘুরে আসুন, আপনার ধারণা বদলেও যেতে পারে। হল্যান্ডের রাজধানীতে এমন একটা ছবি আবিষ্কার করেছেন পর্যটকেরা, যা দেখে মনে হতে পারে, ‘আরে, মেসি ১৭০০ শতাব্দীতে জন্মেছিলেন নাকি?’ সতেরো শতকের ডাচ চিত্রশিল্পী আদ্রিয়ান ফন ডার ভারফ একটি আত্মপ্রতিকৃতি এঁকেছিলেন। আর সেটি দেখেই চমকে গেছেন পর্যটকেরা। ফন ডার ভারফের সেই ছবির সঙ্গে যে মেসির চেহারার আশ্চর্য মিল! এমনিতে মাঠের শিল্পী বলা হয় বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে, ডাচ চিত্রশিল্পীর সঙ্গে মিলের পর হয়তো তাঁর ভক্তরা ওই দাবি আরও জোরেশোরেই করবেন। গোলডটকম।