সপ্তম স্বর্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানে লাফিয়ে স্ম্যাশ করছেন রজার ফেদেরার। ছবিটিকে একটি প্রতীকী অর্থে নিতে পারেন। লাফ দিয়ে যে ‘সপ্তম স্বর্গে’ উঠে গেলেন সুইস গ্রেট। কাল অ্যান্ডি মারের বিপক্ষে উইম্বলডন ফাইনালের প্রথম সেটটা ৪-৬ গেমে হেরেছিলেন। এরপর ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে পরের তিন সেট জিতে ফেদেরার সপ্তমবারের মতো হাতে নিলেন উইম্বলডন ট্রফি। সব মিলিয়ে যা তাঁর সপ্তদশ গ্র্যান্ড স্লাম শিরোপা। আড়াই বছর পর গ্র্যান্ড স্লাম জিতে র‌্যাঙ্কিংয়েও এখন এক নম্বর ফেদেরার।  ছবি: এএফপি