সপ্তম হলেন বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ভালো করতে পারলেন না শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। কমনওয়েলথ গেমসের রুপাজয়ী শ্যুটার কাল ১০ মিটার এয়ার রাইফেলে আটজনের মধ্যে হয়েছেন সপ্তম। ২২২.৭৬ স্কোর করে বাছাইপর্বে ছিলেন তৃতীয়। কিন্তু ফাইনালে খেই হারিয়ে ফেলেন—প্রথম দশটি শটে বাকির স্কোর ছিল মাত্র ১০১.৮০ পয়েন্ট। বাজে স্কোর করে তাই শুরুতেই ছিটকে যান। এই ইভেন্টে সোনা জিতেছেন বেইজিং অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা। ভারতের এই তারকা শ্যুটারের স্কোর ২০৮.৩ পয়েন্ট। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে আজ লড়বেন শারমিন আক্তার রত্না।