প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে টানা সেঞ্চুরি পেলেন শিখর ধাওয়ান। চ্যাম্পিয়নস ট্রফির খুঁটিনাটি যাঁদের নখদর্পণে, তাঁরা হয়তো বলবেন এ আর এমন কী! সেটা তাঁরা বলতেই পারেন, চ্যাম্পিয়নস ট্রফিতে টানা সেঞ্চুরি করাটাই যে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ধাওয়ানকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে সাত আসরে সেঞ্চুরির পিঠে সেঞ্চুরি করা ব্যাটসম্যানের সংখ্যা এখন সাত। ১৯৯৮ ও ২০০৪ সালেই শুধু কেউ টানা সেঞ্চুরি পাননি। ২০০০ সালে পাকিস্তানের সাঈদ আনোয়ার ও ভারতের সৌরভ গাঙ্গুলী, ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ২০০৬ সালে শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং ২০০৯ সালে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন পরপর দুই ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন।