সপ্তাহে পাঁচ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসির চাওয়া পূরণ করে বার্সেলোনা তাঁকে ধরে রাখতে পারবে? মেসি যে অঙ্কের বেতন চেয়ে বসেছেন, তাতে প্রশ্নটা উঠছেই। স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন, ম্যানচেস্টার সিটি নাকি মেসির জন্য রেকর্ড ২০ কোটি পাউন্ডের প্রস্তাব করার পরিকল্পনা করছে। মেসি অবশ্য ন্যু ক্যাম্পেই থাকতে চান। তবে সে জন্য সপ্তাহে বেতন চেয়ে বসেছেন ৪ লাখ পাউন্ড! বাংলাদেশি টাকায় প্রায় ৫ কোটি ১৬ লাখ! ওয়েবসাইট।
স্পেনের অনেক ফুটবল বোদ্ধারই ধারণা ন্যু ক্যাম্পে মেসি এখন ‘অসুখী’। কারণটাও অনুমেয়। প্রথমে নেইমারের সঙ্গে চুক্তিটা ৫ কোটি ৭০ লাখ ইউরোর বলা হলেও পরে জানা গেছে চুক্তিটা আসলে আরও অনেক বেশি। মেসির বিশ্বাস, নেইমারই এখন বার্সার সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়। অসুখী মেসি তাই সুখী হতে চান। পথটাও বাতলে দিয়েছেন। বর্তমানে তিনি বছরে বেতন পান এক কোটি ৩৫ লাখ পাউন্ড। সেটাই বাড়িয়ে বছরে দুই কোটি ১০ লাখ পাউন্ড দাবি করেছেন। বার্সার সহসভাপতি ম্যানেল আরোয়ো আশাবাদী যে মেসি বার্সাতেই থাকবেন।