সফরে সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রথম এবং আজহার মাহমুদ ও শচীন টেন্ডুলকারের পর উপমহাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকায় এক টেস্ট সিরিজে দুটি সেঞ্চুরি করলেন থিলান সামারাবীরা। দক্ষিণ আফ্রিকা সফরে এক সিরিজে দুই বা তার চেয়ে বেশি সেঞ্চুরিই করেছেন মাত্র ২৬ জন। তিন ম্যাচের সিরিজে সংখ্যাটা আরও কম, মাত্র সাতজন। এই সাতজনের কেউই দুটির বেশি সেঞ্চুরি পাননি। দক্ষিণ আফ্রিকা সফরে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছিলেন নিল হার্ভে। ১৯৪৯-৫০ মৌসুমে পাঁচ টেস্টে চার সেঞ্চুরিতে এই অস্ট্রেলিয়ান করেছিলেন ৬৬০ রান। দক্ষিণ আফ্রিকায় এসে এর চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউই। সিরিজে তিনটি করে সেঞ্চুরি করেছেন চারজন। অস্ট্রেলিয়ার জ্যাক ফিঙ্গলটন (১৯৩৫-৩৬), ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড (১৯৩৮-৩৯), এডি পেইন্টার (১৯৩৮-৩৯) ও অ্যান্ড্রু স্ট্রাউস (২০০৪-৫)। তবে এঁরা সবাই খেলেছিলেন পাঁচ ম্যাচের সিরিজ।