প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন গ্রায়েম স্মিথ। পাকিস্তানের বিপক্ষে জোহানেসবার্গে অধিনায়কত্বের শততম ম্যাচে দলকে জিতিয়ে ছুঁয়েছিলেন রিকি পন্টিংকে। এবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে শততম ম্যাচে নেতৃত্ব দেওয়ার ম্যাচে পন্টিংকে পেছনেই ফেলে দিলেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে টপকে সবচেয়ে বেশি টেস্টজয়ী অধিনায়ক এখন স্মিথ। পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়টি অধিনায়ক হিসেবে স্মিথের ৪৯তম। অস্ট্রেলিয়াকে ৭৭ টেস্টে নেতৃত্ব দেওয়া পন্টিং জিতেছেন ৪৮ ম্যাচ। দলকে ৪১ ম্যাচ জেতানো পন্টিংয়ের পূর্বসূরি স্টিভ ওয়াহ আছেন তিনে। ৩৬ ও ৩২ ম্যাচ জিতে এই তালিকার চার ও পাঁচে আছেন ক্লাইভ লয়েড ও অ্যালান বোর্ডার।