প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপের শহরগুলোর মধ্যে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে সফল ইতালির মিলান। মিলানের দুই ক্লাব মিলে ১০ বার হয়েছে ইউরোপ-সেরা। এর পরই সবচেয়ে বেশি সাফল্য মাদ্রিদের। এক রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়নস লিগ জিতেছে ৯ বার। এ শহরের অন্য বড় ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ একবার রানার্সআপ হয়েছে (১৯৭৪ সালে)। তৃতীয় স্থানে থাকা মিউনিখের পাঁচটি শিরোপাই এসেছে বায়ার্ন মিউনিখের হাত ধরে। একই সঙ্গে বাভারিয়ানরা পাঁচবারের রানার্সআপও। পাঁচবার চ্যাম্পিয়ন আর দুবার রানার্সআপ লিভারপুল ইংল্যান্ডের সবচেয়ে সফল শহরের তালিকার চার নম্বরে। সাতবার ফাইনাল খেলে বার্সেলোনা জিতেছে ৪টি শিরোপা, যা স্পেনের এ শহরকে এই তালিকায় রেখেছে পাঁচে।