সব দায় মিডিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের মধ্যে কোনো লড়াই নেই! প্রতিদ্বন্দ্বিতা নেই! ‘শত্রুতা’ তো দূরের কথা। সবই মিডিয়ার বানানো! এমন দাবি করলেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর কোনো দ্বৈরথ নেই বলেই জোরালো দাবি করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। মেসি-রোনালদো দ্বৈরথ চার মৌসুম ধরে স্পষ্ট। দুজনে পাল্লা দিয়ে গোল করেন। একজন হ্যাটট্রিক করলে অন্যজনেরও হ্যাটট্রিক করা চাই। না হলে যে জবাবটা জুতসই হয় না। মাঠে দুজনের শরীরী ভাষায় এই লড়াইটা স্পষ্ট। কিন্তু মাঠের বাইরে দুজনই বরাবরই অস্বীকার করে এসেছেন বিষয়টি। মেসি আরও একবার করলেন। তবে নতুনত্ব হলো, এবার দায়টা চাপালেন সাংবাদিকদের ঘাড়ে, ‘এটা শুধু মিডিয়া, সংবাদমাধ্যমই চেয়েছে, আমাদের দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে। কিন্তু আমি কখনো ক্রিস্টিয়ানোর সঙ্গে লড়াই করিনি।’ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদো রিয়াল মাদ্রিদে চলে আসার পর লড়াইটা আরও প্রত্যক্ষ হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের দুই প্রাণভোমরা। তবে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এসে মেসি কিন্তু রোনালদোকে প্রশংসাতেই ভাসিয়ে দিলেন, ‘গ্রেট প্লেয়ার।’ রোনালদোর সঙ্গে তাঁর নাকি কখনো ‘কোনো ঝগড়া বা এমন কিছুই কখনো হয়নি’। এএফপি।