সব ফাঁস করে দেবেন মালিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাপ, ক্ষোভ আর পাহাড়সম কষ্ট বুকে বয়ে বেড়াচ্ছেন ১০টি বছর। সহ্য করে চলেছেন লোকের ঘৃণাভরা দৃষ্টি আর উপেক্ষার যন্ত্রণা। কিন্তু যে অভিযোগে এত বড় শাস্তি, সেই একই অভিযোগে অভিযুক্তদের যখন দেখেন দায়িত্বশীল পদে; নিজেকে আর ধরে রাখতে পারেন না সেলিম মালিক। ম্যাচ পাতানোর অভিযোগে আজীবন নিষিদ্ধ সাবেক পাকিস্তান অধিনায়ক হুমকি দিয়েছেন, ‘ফাঁস করে দেব সবকিছু।’বিচারপতি মালিক মুহাম্মদ কাইয়ুমের বহুল আলোচিত ‘কাইয়ুমের রিপোর্ট’-এর ভিত্তিতে ২০০০ সালে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয় সেলিম মালিককে। কিন্তু উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি কারণ দেখিয়ে একই অভিযোগে অভিযুক্ত অন্য পাঁচজনকে স্রেফ জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়। নিষিদ্ধ হওয়ার পর ক্রিকেট তো ছাড়তে হয়েছেই, পিসিবি বা আইসিসিরি অধীনে কাজ করারও অধিকার হারিয়েছেন মালিক।উচ্চ আদালত-নিম্ন আদালতে অনেক ছোটাছুটির পর ২০০৮ সালের ২৩ অক্টোবর মালিকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন পাকিস্তানের একটি আদালত। এরপর ১০৩ টেস্ট ২৮৩ টেস্ট খেলা ব্যাটসম্যানকে পাকিস্তান ক্রিকেট একাডেমির কোচ করার কথা ভেবেছিল পিসিবি। কিন্তু প্রবল সমালোচনার মুখে পিসিবি সিদ্ধান্ত বদলে ফেলে। অথচ ২০০০ সালে জরিমানা দিয়ে পার পাওয়া ওয়াকার ইউনুস এখন জাতীয় দলের কোচ, মুশতাক আহমেদ ইংল্যান্ডের বোলিং কোচ আর আকরাম রাজা এখন প্রথম শ্রেণীর ম্যাচে আম্পায়ারিং করছেন।এই ব্যাপারটাই বেশি পোড়াচ্ছে মালিককে। একটি টেলিভিশন সাক্ষাৎকারে উগরে দিয়েছেন মনের যাবতীয় ক্ষোভ, ‘এদের সবার (ওয়াকার, মুশতাক, রাজা) নামই তদন্তে এসেছিল। ওই প্রতিবেদন যদি সত্যি হয়, তাহলে এরা কীভাবে বিভিন্ন অফিসিয়াল পদে আছে?’ নিষেধাজ্ঞা পাওয়ার পর থেকে একরকম নির্বাসিত জীবন যাপন করছেন মালিক। তবে যতবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, বারবারই বলে এসেছেন, বলির পাঁঠা বানানো হয়েছে তাঁকে। একই দাবি জানালেন এই সাক্ষাৎকারেও। জানালেন কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন তিনি, ‘একটি টেলিভিশন টক শোতেই বিচারপতি কাইয়ুম স্বীকার করেছিলেন পাকিস্তান ক্রিকেটের কিছু ক্ষমতাশালী ব্যক্তিত্বের ইচ্ছাপূরণের জন্য আমাকে শাস্তি দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার জন্য গত ১০ বছরে আমাকে অনেক ভুগতে হয়েছে, সমাজে আমি প্রায় অস্পৃশ্য হয়ে গেছি। আমি জানতে চাই, কেন আমাকে বলির পাঁঠা বানানো হলো?’দেশটার নাম পাকিস্তান, প্রশ্নের উত্তর তাই মালিকের না পাওয়ার আশঙ্কাই বেশি। ওয়েবসাইট।