সব বাধা পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপন বা পণ্যের শুভেচ্ছাদূত যেটাই হোক না কেন, এখনো ক্রিকেটারদেরই চাহিদা থাকে সবার ওপরে। কিন্তু ক্রিকেটারদের টেক্কা দিয়ে একটা জায়গায় উঠে এলেন একজন হকি খেলোয়াড়। বাংলাদেশ জাতীয় হকি দলের ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দন সম্প্রতি মডেল হয়েছেন গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপন ‘সব বাধা পেরিয়ে’তে। বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারিত হবে বলে জানিয়েছেন চন্দন, ‘আমাকে বেছে নেওয়ার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ। তবে এটা আমার একার সম্মান না। এটা আমাদের হকি দলেরই সম্মান।’ হকির সাম্প্রতিক সাফল্যের কারণেই গ্রামীণফোনের এই আগ্রহ বলে মনে করেন তিনি।

ফার্গির পরামর্শ

আগে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ভেঙে পড়তেন মারে। কিন্তু এখন আর ভেঙে পড়েন না, বরং চাপকে দারুণভাবে নিয়ন্ত্রণ করতে শিখেছেন। রহস্য কী? অ্যালেক্স ফার্গুসনের উপদেশ। গত বছর ইউএস ওপেনের সময় দুই স্কটিশের দেখা নিউইয়র্কে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচই স্বদেশি টেনিস খেলোয়াড়কে শিখিয়ে দিয়েছেন চাপ সামলানোর মন্ত্র। মারে ফলও পান হাতেনাতেই। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম হিসেবে জেতেন ওই ইউএস ওপেন। উইম্বলডনের শেষ আটে ফার্নান্দো ভারদাসকোর সঙ্গে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও কথা বলেছেন দুজনেই। সেমিফাইনাল বা ফাইনালে মারের প্রতিদ্বন্দ্বীদের জন্য এটি নিশ্চয়ই একটি বার্তা! ওয়েবসাইট।

মানচিনির কষ্ট

আগের মৌসুমেই শিরোপা জিতেছিলেন। সদ্য শেষ হওয়া মৌসুমে রানার্সআপ। রবার্তো মানচিনিকে তবু ব্যর্থ মনে হয়েছে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষের। কী আর করা, বিদায়! গত সাড়ে তিন বছরে নিজের হাতে সব ঢেলে সাজানোর পর এই ভাবে ছেড়ে যাওয়াটা কষ্টকর ছিল মানচিনির কাছেও। সে কারণেই কিনা সিটির আরব ধনকুবের মালিকদের ওপর রাগ এখনো পড়েনি। আর কিছু না হোক, অন্তত ৪০ বছর পর সিটিকে প্রথম লিগ জেতানোর কথাটা ভেবেও তো মানচিনির বিদায়কে আরেকটু সম্মানজনক করতে পারত তারা! এএফপি।