সব বিতর্কের জন্য দায়ী খেলোয়াড়েরা: ইন্তিখাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইন্তিখাব আলমের মতে, পাকিস্তান দলের বিভিন্ন বিতর্ক ও সমস্যার মূলে রয়েছে কিছু খেলোয়াড়। যারা জ্ঞানত অথবা অজ্ঞানতার কারণে দিনের পর দিন এসব ঘটিয়েই চলেছে।একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে ইন্তিখাব বলেন, ‘টিম মিটিংয়ে অনেক কিছুই আলাপ-আলোচনা হতে পারে। এখানে এমন কিছু আলোচনা হতে পারে যা সর্বসাধারণের জানার জন্য নয়। মিডিয়ার জন্য তো নয়ই। অথচ অনেক সময় দেখা যায় টিম মিটিংয়ের ১৫ মিনিট পরেই বৈঠকের বিষয়বস্তুগুলো মিডিয়াতে চলে যায়। এটা কীভাবে সম্ভব?’‘এটা অবশ্যই চিন্তার কারণ। বিষয়টি নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। যারা এগুলো করছে তাদের বোঝাতে হবে ব্যাপারটি পাকিস্তান ক্রিকেটের ইমেজের জন্য শোভনীয় নয়।’ বলেছেন ইন্তিখাব। তিনি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নিয়ে এ খারাপ সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছে। এতে গত কয়েক দিনে বেশকিছু ইতিবাচক পরিবর্তনও চোখে পড়ছে বলে মনে করেন এ সাবেক লেগ স্পিনার।ইন্তিখাব বলেন, ‘আমি সব সময়ই ম্যানেজার হিসেবে আমার প্রতিবেদনে সত্যি কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। আমি মনে করি, সত্যি গোপন করার চেষ্টা দলের জন্য শুভ ফল বয়ে নিয়ে আসতে পারে না।’ রয়টার্স।