সব বুঝে নিতে চাইছেন ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ঢাকায় এসেছেন। কিন্তু কাল বিশ্রামের বদলে সারা দিন ব্যস্ত সময় কাটল লোডভিক ডি ত্রুদ্ধইফের। বাংলাদেশের ফুটবলের দায়িত্ব নেওয়ার আগে অন্যান্য সুযোগ-সুবিধাও নিজের চোখে দেখে নিতে চাইলেন ডাচ কোচ। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর জোবায়ের আলমের সঙ্গে গিয়েছিলেন গুলশান। সেখানে ডাচ ক্লাবে কিছুটা সময় কাটান। পরিবার ও সন্তানদের নিয়ে ঢাকায় থাকার ইচ্ছা ক্রুইফের। তাই গুলশানের কানাডিয়ান স্কুলেও গিয়েছিলেন। ঘুরে এসেছেন একটি বেসরকারি হাসপাতাল ও পিৎজা হাট। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের আবাহনী-বিজেএমসির ম্যাচটিও তাঁর দেখার কথা।বাসস্থান এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেখে পছন্দ হলেই চুক্তিতে সই করবেন ক্রুইফ। কাল সকালে ক্রুইফের সঙ্গে এসব নিয়ে এক দফা বৈঠকও হয়েছে দল ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের। কমিটির সদস্য আনোয়ারুল হক (হেলাল) জানিয়েছেন, ‘লন্ডনে সভাপতির সঙ্গে কোচের যেভাবে কথা হয়েছিল, উনি এর সঙ্গে বাড়তি কিছু শর্ত জুড়ে দিয়েছেন। আমরা তাতে রাজি হইনি। উনি ১২ জানুয়ারি পর্যন্ত আছেন। সবকিছু বুঝে শুনেই হয়তো চুক্তি করতে চাইছেন। তবে আমরা আশাবাদী, কোনো সমস্যা হবে না।’