সব ম্যাচই জিততে চান সালমারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাতে ফ্লাইট, অথচ কাল বিকেল পর্যন্ত অনিশ্চিত ছিল ভিসাপ্রাপ্তি। বিকেলের দিকে দিল্লি থেকে খবর এল ভিসা জটিলতার অবসান হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ রাতেই আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।মাঠে নিয়মিত অনুশীলন চললেও ভিসা জটিলতায় কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল মহিলা দলের আয়ারল্যান্ড সফর। কাল দুপুরেও বিসিবির মহিলা উইংয়ের প্রধান আবদুল্লাহ আল ফুয়াদ নিশ্চিত করে বলতে পারছিলেন না মহিলা দল আজ আয়ারল্যান্ড যাবে, ‘যতটুকু জানি এখনো ভিসা হয়নি। ভিসা হলে কাল (আজ) রাতের ফ্লাইটে যাবে দল।’তবে বিকেলে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুখবরটা দিলেন, ‘ভিসা হয়েছে। কাল (আজ) রাতেই আয়ারল্যান্ড যাচ্ছে মেয়েরা।’ কিন্তু জটিলতাটা কেমন ছিল? জানা গেছে, ভিসা প্রক্রিয়ার শেষ দিকে বাড়তি কিছু কাগজপত্র দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেওয়াতেই এ সমস্যা।সফরে আয়ারল্যান্ড ও পাকিস্তান মহিলা দলের সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে ও একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশের মেয়েরা। ডাবলিনে ২০ আগস্ট ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।আয়ারল্যান্ডে ভালো কিছু করার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী অধিনায়ক সালমা খাতুন। কাল অনুশীলন শেষে বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো, খেলায়ও উন্নতি হচ্ছে। নতুন কোচ একজন স্পিন বিশেষজ্ঞ। তাঁর অধীনে স্পিনাররা আরও ভালো করছে। আমরা জেতার জন্যই খেলব প্রতিটি ম্যাচ।’