সব ম্যাচেই হারল জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টিতে ২০০ অনেক রান, তা করেও জিততে পারল না জিম্বাবুয়ে। জয়ের জন্য নিউজিল্যান্ডের শেষ দুই ওভারে দরকার ছিল ২৭ রান, শেষ ওভারে ১৪। সমীকরণটি আবার এভাবেও করা যায়, অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম আউট হওয়ার পর কেন উইলিয়ামসন যখন উইকেটে আসেন, কিউইদের দরকার ৯ বলে ২১। অসম্ভবের কাছাকাছি হলেও উইলিয়ামসন হিসাবটা মিলিয়ে দিলেন দ্রুতই। একটি ছক্কা ও তিনটি চারে মাত্র ৫ বলে করলেন ২০ রান। দুই বল বাকি থাকতেই নিউজিল্যান্ড পেয়ে গেল ৫ উইকেটের জয়।কাল হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই হার দিয়ে নিশ্চিত হলো পুরো সফরেই জিম্বাবুয়ের হোয়াইটওয়াশ-লজ্জা। টেস্টে প্রত্যাবর্তনের পর প্রথম সফর থেকে ব্রেন্ডন টেলরের দল দেশে ফিরছে শতভাগ হারের লজ্জা নিয়ে। প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২০০ রান করলেও জিম্বাবুয়ের জয়স্বপ্ন ধাক্কাও খেয়েছে দ্রুতই। রব নিকোল (৪ চার ও ৪ ছক্কায় ৩৭ বলে ৫৬) ও জেমস ফ্রাঙ্কলিন (৩৭ বলে ৬০, ৩ চার ও ৫ ছক্কা) উদ্বোধনী জুটিতে ১০ ওভারেই করে ফেলেন ১০৩।সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে: ২০ ওভারে ২০০/২ (টেলর ৭৫*, হ্যামিল্টন ৬২, মাৎসিকেনেরি ৩২, চিগুম্বুরা ২৯*; হিরা ১/৩১, বেটস ১/৪৭)। নিউজিল্যান্ড: ১৯.৪ ওভারে ২০২/৫ (ফ্রাঙ্কলিন ৬০, নিকোল ৫৬, ম্যাককালাম ৩৮, উইলিয়ামসন ২০*; চিগুম্বুরা ২/২৩, জার্ভিস ২/৩৫)। ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জেমস ফ্রাঙ্কলিন।