সব রেকর্ডই ভাঙা সম্ভব: রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লিগ শিরোপা জেতাতে না পারলেও ৪১টি গোল করে লা লিগার এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের নতুন এক রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেছনে ফেলেছেন টেলমো জারা ও হুগো সানচেজের ৩৮ গোলের রেকর্ডকে। এ নতুন রেকর্ড গড়ার জন্য পিচিচি পুরস্কার নিতে এসে নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই পর্তুগিজ স্ট্রাইকার। এবারের মৌসুমে এই রেকর্ডটাও ভেঙে দিতে চান এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার।স্প্যানিশ সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাত্কারে রোনালদো বলেছেন, ‘ফুটবলে কোনো কিছুই অসম্ভব না। সব রেকর্ডই ভাঙা সম্ভব। আমি এবার আগের রেকর্ডটিও ভেঙে দিতে পারব বলে আশা করছি। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সতীর্থদের। তাদের সাহায্যের কারণেই আজ এ পুরস্কারটা হাতে নিতে পেরেছি। এখন ভবিষ্যতে কী ঘটবে সেটা সময়ই বলে দেবে।’এবারের মৌসুমেও দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছেন রোনালদো। লিগের প্রথম ছয়টি ম্যাচেই দুটি হ্যাটট্রিকসহ তিনি গোল করেছেন সাতটি। ইএসপিএন।