সবকিছুই জিততে চান পার্সি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ যেন ‘এলাম, দেখলাম আর জয় করলাম।’ যে শিরোপাস্বপ্ন চোখে এঁকে পা রেখেছিলেন ওল্ড ট্রাফোর্ডে, সেটা পূরণ হয়েছে অভিষেকেই। রবিন ফন পার্সি এখন পরিতৃপ্তিবোধ করতেই পারেন! আর্সেনালের হয়ে একটা মাত্র শিরোপা জিতেছেন, সেটি ২০০৫ সালে এফএ কাপ। নতুন ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই করেছেন ২৪ গোল। জিততে পারেন ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও। কিন্তু এখানেই থামতে চান না। বরং লাল জার্সি গায়ে জিততে চান সম্ভাব্য সব শিরোপা, ‘এখন থেকে আমরা প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামব। অনেক কিছুই জিততে চাই আমি। আমি এফএ কাপ চাই; চ্যাম্পিয়নস লিগ, লিগ কাপ, সবই চাই।’ প্রিমিয়ার লিগ জেতা হয়েছে, চ্যাম্পিয়নস লিগটাকেই হয়তো পাখির চোখ করছেন এই ডাচ স্ট্রাইকার! ওয়েবসাইট।