প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ কোটি ইউরোয় রিয়াল মাদ্রিদ কিনেছে ওয়েলসের গ্যারেথ বেলকে। তবে দলবদলের ইতিহাসে কিন্তু বেলের আগেও ওয়েলসের একজন রেকর্ড করেছিলেন। ১৯৫০ সালে ট্রেভর ফোর্ডকে অ্যাস্টন ভিলা থেকে সান্ডারল্যান্ড কিনেছিল ৩০ হাজার পাউন্ডে। সে সময় ফোর্ডই ছিলেন সবচেয়ে দামি ফুটবলার। তবে সবচেয়ে বেশি দামি খেলোয়াড় (৯ জন) এসেছে ইতালি থেকে। স্পেন ও আর্জেন্টিনার আছে পাঁচজন করে। তিনজন নিয়ে এরপরেই আছে ব্রাজিল। ওয়েলস, হল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স ও স্কটল্যান্ডের দুজন করে। একজন করে উরুগুয়ে, সুইডেন, ডেনমার্ক ও স্পেনের। গত পাঁচবার সবচেয়ে দামি খেলোয়াড়দের গন্তব্য স্পেন হলেও ইতালি এখনো সবার ওপরে। এখন পর্যন্ত ১৮ বার ইতালির ক্লাবগুলো দলবদলের রেকর্ড ভেঙেছে!