সবচেয়ে দামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মৌসুম শেষ, এখন ফুটবলপাড়া সরগরম দলবদল নিয়ে। এই মৌসুমেই যেমন নেইমার ও ফ্যালকাও ঠাঁই করে নিয়েছেন সর্বকালের সবচেয়ে দামি ১০ খেলোয়াড়ের তালিকায়। নেইমারকে পেতে বার্সার খরচ হয়েছে ৫ কোটি ৭০ লাখ ইউরো। ফ্যালকাওকে পেতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৬ কোটি ইউরো দিয়েছে মোনাকো। এর চেয়ে বেশি অর্থ মাত্র চারজনের পেছনে খরচ হয়েছে। সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো (৯ কোটি ৪০ লাখ), দ্বিতীয় জিদান (৭ কোটি ৩০ লাখ), তৃতীয় ইব্রাহিমোভিচ (৬ কোটি ৯৫ লাখ ) ও চতুর্থ কাকা (৬ কোটি ৫০ লাখ)। শীর্ষ দশে আরও আছেন লুইস ফিগো (৬ কোটি ইউরো), ফার্নান্দো তোরেস (৫ কোটি ৮৫ হাজার), হাল্ক ও হার্নান ক্রেসপো (৫ কোটি ৫০ লাখ)।