সবচেয়ে কিপটে বদ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট। ওভারপ্রতি ৩ রান। ২৪ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ওভারপ্রতি রানের হিসাবে দ্বিতীয় সেরা বোলিং পরশু বেঙ্গালুরুতেই করলেন স্যামুয়েল বদ্রি। ওভারপ্রতি রানের হিসাবে ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনারের সেরা বোলিং পাকিস্তানের বিপক্ষে। ২০১৪ সালে ঢাকায় ওই ম্যাচে ৩ ওভারে ১০ রান দিয়েছিলেন বদ্রি। ওভারপ্রতি রান বিলানোর হিসাবে আন্তর্জাতিকটি-টোয়েন্টিতে বদ্রিই সবচেয়ে মিতব্যয়ী। ৯৪ ওভারে ৫.৪২ গড়ে ৫১০ রান দিয়েছেন ৩৫ বছর বয়সী বদ্রি। কমপক্ষে ৫০ ওভার বোলিং করেছেন এমন বোলারদেরই শুধু হিসাবে রাখা হয়েছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কিপটে বোলার
রান/৬ বল ওভার রান উইকেট সেরা
৫.৪২ স্যামুয়েল বদ্রি (ও. ইন্ডিজ) ৯৪.০ ৫১০ ৩৪ ৪/১৫
৫.৬৯ সুনীল নারাইন (ও. ইন্ডিজ) ১২৪.৪ ৭১০ ৪০ ৪/১২
৫.৭০ ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড) ১৩১.১ ৭৪৮ ৩৮ ৪/২০
৫.৭৭ মোহাম্মদ নাভিদ (আমিরাত) ৫২.৪ ৩০৪ ১৯ ৩/১৪
৫.৯৬ হিরেন ভারাইয়া (কেনিয়া) ৭৭.২ ৪৬১ ১৮ ২/১০