সবচেয়ে জঘন্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বলটা ছিল গুড লেংথের। সেটা পুল করতে গিয়ে হ্যাঁচড়-প্যাঁচড়ে পড়ে গেলেন মাটিতে। পরের বলটা ছিল শর্টপিচ। এবার যেটা করলেন, সেটা হলো আরও লজ্জার। সুইপ করতে গিয়েছিলেন। কিন্তু বলটা গিয়ে আঘাত করে শরীরে। টাল সামলাতে না পেরে পড়ে যান একেবারে উইকেটের ওপরে। ফলাফল, আউট! মার্ক আরমিটেজের ইনিংসটাকে বলা হচ্ছে ‘দুই বলের সবচেয়ে জঘন্য ইনিংস’। তবে ইস্টউড ব্যাটসম্যান আরমিটেজ পেশাদার নন, আদতে শৌখিন একজন ক্রিকেটার। ইস্টউডও ইংল্যান্ডের গ্রামের একটা দল। তবে তথ্যপ্রযুক্তির এই যুগে কিছু কি আর গোপন থাকে? ভিডিওটা ইন্টারনেটে ছড়ানোর পরেই তোলপাড় পড়ে যায়! ওয়েবসাইট।