সবচেয়ে জনপ্রিয় পিরলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে পথ চলছেন, চোখ তুলে তাকাতেই দৃষ্টি পড়ল সামনের মানুষটির দিকে। তাঁর গায়ে নীল রঙের জার্সি, তাতে বড় করে লেখা ২১ সংখ্যাটি, আর তার ওপরে লেখা পিরলো। মৃদু হেসে একটু এগোতেই আরেকটি নীল জার্সি, এটিতেও পিরলোর নাম লেখা। বিস্মিত ভাবটি কাটিয়ে উঠতে না-উঠতেই আরেকজন ফুটবলপ্রেমী পাওয়া গেল। পিরলোর জার্সি গায়ে চড়িয়েছেন তিনিও। ভাবছেন, হলোটা কী? পুরো নিউইয়র্ক কি ভরে গেল আন্দ্রে পিরলোর ভক্তে!

দৃশ্যটা কল্পিত। তবে বাস্তবতা এর কাছাকাছি। গত মৌসুমে আটলান্টিক পাড়ি দিয়ে মেজর লিগ সকারের দল নিউইয়র্ক সিটি এফসিতে যোগ দিয়েছেন ইতালিয়ান মিডফিল্ডার। এক মৌসুমেই জুটেছে অগণন ভক্ত। এমনই যে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পিরলোর জার্সি। দুই বছর ধরে ১ নম্বরে থাকা ক্লিন্ট ডেম্পসিকে হটিয়ে দিয়েছেন পিরলো। ৩ নম্বরে আছেন তাঁরই ক্লাব-সতীর্থ ডেভিড ভিয়া। নিউইয়র্ক সিটিরই ফ্রাঙ্ক ল্যাম্পার্ড আছেন ৯ নম্বরে। গত মৌসুমেই এলএ গ্যালাক্সিতে নাম লেখানো স্টিভেন জেরার্ডের স্থান পঞ্চম। আর অরল্যান্ডো সিটিতে খেলা কাকা আছেন তাঁর পর। ফক্সস্পোর্ট ডট কম।